শিরোনাম
নেপালের ভয়াবহ বন্যায় ৫ হাজারের বেশি নিখোঁজ, মৃত্যু সনদ না পাওয়ায় বিপাকে পরিবার *** রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী *** শর্তহীন আলোচনায় বসতে প্রস্তুত পিটিআই, লংমার্চ চলবে ইমরানের সিদ্ধান্তে *** রুশ হামলায় কাঁপল ইউক্রেন, ক্ষেপণাস্ত্র-ড্রোনে নিহত ২৮ *** ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ: দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক, দুই ঘণ্টা পর মুক্ত ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৩ অক্টোবর, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক ছায়া সংসদ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

এআই ও রোবটিকসে দক্ষ করে কিশোরদের অপরাধ থেকে ফেরানোর উদ্যোগ

কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে শুধু কিশোর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়, এর পেছনে থাকা পৃষ্ঠপোষক ও রাজনৈতিক মদদদাতাদেরও চিহ্নিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাতের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের শিক্ষায় ফিরিয়ে আনা এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাদের জন্য লেখাপড়া ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে হবে। তাদের হাতে অস্ত্রের পরিবর্তে বই তুলে দিতে হবে। এআই ও রোবটিকসের মতো প্রযুক্তিনির্ভর ক্ষেত্রেও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের যোগ্য করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয়কে অপরাধের দায় এড়ানোর উপায় হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলে জানান নূরুল ইসলাম মনি। তাঁর বক্তব্য, অপরাধী যে রাজনৈতিক দলেরই হোক কিংবা যে পরিচয়ই ব্যবহার করুক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কিশোর গ্যাং পরিচালনায় যারা পৃষ্ঠপোষকতা করে, তাদের শনাক্ত করাও জরুরি। তিনি বলেন, ক্ষমতার পরিবর্তনের পর অপরাধীদের রাজনৈতিক পরিচয় বদলে ফেলার প্রবণতা দেখা যায়। অতীতে যারা রাজনৈতিক আশ্রয়ে কিশোর গ্যাং পরিচালনা করেছে, তারা নতুন পরিস্থিতিতেও পরিচয় বদলে অপরাধ চালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করার উদ্যোগ চলছে। সরকারের ভূমিকা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, যেকোনো অপরাধের ঘটনায় তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের সুযোগ দিতে হবে। ঘটনা ঘটলেই সরকারের ওপর সামগ্রিক দায় চাপানোর প্রবণতা পরিহার করা প্রয়োজন। তবে অপরাধে জড়িত কাউকে রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় দেওয়ার সুযোগ নেই। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ কিশোর গ্যাংয়ের পেছনে থাকা ‘বড় ভাই’ ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারি দল এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিরোধী দলের ভূমিকায় অংশ নেয়। বিতর্কে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।





মন্তব্য