শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৮ মে, ২০২৬

স্বদেশ › পরিবেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির(ইউএনডিপি)'র আবাসিক প্রতিনিধি Stefan Liller রবিবার (১৭মে) অপরাহ্নে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আাসাদুল হাবিব দুলু এমপির সাথে সাক্ষাৎ| |ক্রেডিট : ছবি:মন্ত্রণালয়

দুর্যোগের দুর্ভোগ লাঘবে প্রণয়ণ করা হচ্ছে ২০২৬-২০৩০ মেয়াদী কর্মপরিকল্পনা

ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির(ইউএনডিপি)'র আবাসিক প্রতিনিধি Stefan Liller রবিবার (১৭মে) অপরাহ্নে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আাসাদুল হাবিব দুলু এমপির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশের অব্যাহত উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করায় ইউএনপি'র প্রশংসা করেন। এবল আগামী দিনগুলোতে এ সহযোগিতা আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধি জানান, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্তমান সরকারের নির্বাচনী ২০২৬-২০৩০ সাল মেয়াদি কর্মকৌশল প্রণয়ন করছে। এ ছাড়াও ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান পরিচালনায় স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষনের উদ্যোগ নেয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত ইকোসিস্টেমের সাথে জনগোষ্ঠীকে খাপখাইয়ে নিতে ইউএনডিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছে বলে মন্ত্রীকে জানান প্রতিনিধি। মন্ত্রী মানুষের জীবন মান উন্নয়ন, প্রকৃতিক দুর্যোগে ক্ষতি লাঘবে আরও বিস্তৃত কার্যক্রম গ্রহণ করার জন্য ইউএনডিপি'র প্রতি আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয় ও ইউএনডিপি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।





মন্তব্য