শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৫ জুন, ২০২৬

মতামত › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলা, ঝুঁকি হ্রাস এবং মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করা হবে। সোমবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। আলোচনায় ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ব্যবস্থা উন্নয়ন, বিশেষায়িত রেসকিউ সেন্টার স্থাপন এবং দুর্যোগ প্রস্তুতি জোরদারে সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। মার্কিন রাষ্ট্রদূত বলেন, টেকসই উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে বাংলাদেশকে সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ত্রাণমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও নতুন ধরনের দুর্যোগ মোকাবিলায় গবেষণাভিত্তিক উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থনও কামনা করেন। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





মন্তব্য