শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু| |ক্রেডিট : ইন্টারনেট

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু, আবেদন শুরু ২৮ জুন

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আগামী রোববার (২৮ জুন) থেকে নতুন নিয়মে আবেদন নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় দায়িত্বপ্রাপ্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) তিনি জানান, পর্যটন ভিসা পেতে আগ্রহীদের আবেদন জমা দেওয়ার আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারীরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। ভারতের ভিসার জন্য প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন সম্পন্ন করার পর ফর্মটি ডাউনলোড করতে হবে এবং পরবর্তী ধাপে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, যেদিন আবেদনকারী কাগজপত্র জমা দেবেন, তার আগের কার্যদিবসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ওয়েবফাইল আপলোড ও সাইন-আপ সম্পন্ন করতে হবে। সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীরাই বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ পাবেন। সাইন-আপের সময় আবেদনকারীর মোবাইল নম্বর ও ই-মেইলে পৃথক ওটিপি পাঠানো হবে। উভয়টি যাচাইয়ের পর ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করলে প্রয়োজনীয় নথি আপলোড এবং নির্ধারিত সময় অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্বাচন করা যাবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগও থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে। জমা দেওয়া ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। সম্পাদিত বা বিকৃত নথি গ্রহণযোগ্য হবে না। পর্যটন ভিসার আবেদনের সঙ্গে কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্ট, দুটি খালি পৃষ্ঠা, পাসপোর্টের কপি, পূর্বের সব পাসপোর্ট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, ঠিকানার প্রমাণ হিসেবে ইউটিলিটি বিল, পেশাগত পরিচয়ের কাগজপত্র এবং আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দিতে হবে। পাশাপাশি অনলাইন আবেদনপত্রে ছবি আপলোড এবং নিবন্ধন নম্বর সংযুক্ত করতে হবে। ভারত সরকার ভিসার জন্য কোনো ফি না নিলেও আবেদন প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাককে এক হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আবেদন নিষ্পত্তি হলে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে পাসপোর্ট সংগ্রহের বিষয়ে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে। সূত্র: ভারতীয় হাইকমিশন





মন্তব্য