শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠নিজস্ব প্রতিবেদক


৭ অক্টোবর, ২০২৫

কমিউনিটি › সনাতন,পূজ্‌

মন্তব্য:০

News Picture

চিত্র:পূজা উদযাপন| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন সিডনির আয়োজনে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজা

গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সিডনির “সেইন্ট মেরি’স মেমোরিয়াল হল”-এ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হলো “দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন”-এর উদ্যোগে। শরতের মেঘ, রোদ আর কাশফুলের আবহে শুক্রবার দেবীর অকালবোধনের মধ্য দিয়ে শুরু হয় পূজা উদযাপন। প্রতিমা সাজসজ্জা ও বোধনপুজোকে ঘিরে প্রবাসী বাঙালি হিন্দু সমাজ আনন্দ-উৎসাহে ভরে ওঠে। শনিবার সকালে পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজার্চনার প্রথম পর্ব। দুপুরের পর শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল ছবি আঁকা ও খেলাধুলার প্রতিযোগিতা, যেখানে ছোট্টরা ঢাকের তালে নাচে আর আনন্দে মেতে ওঠে। সাংস্কৃতিক পর্বে দর্পণের নবীন সদস্যরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা করে সকলকে মুগ্ধ করে তোলে। সন্ধ্যায় আরতিতে ঢাকের গানে মুখরিত হল প্রাঙ্গণ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বড়দের অংশ, যেখানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশনায় মুখরিত হয় মাতৃস্মরণ ও ভক্তির আবেগ। রবিবার দশমীতে ছিল বিশেষ আয়োজন—অঞ্জলি, সিঁদুর খেলা এবং প্রবাসী বাঙালিদের মিলনমেলা। প্রতিদিনের দুপুর সন্ধ্যা আর রাতের প্রসাদ বিতরণ উৎসবকে আরও স্নিগ্ধ ও পরিপূর্ণ করে তুলেছিল। তিন দিনের মহোৎসব শেষে এল বিদায়ের ক্ষণ। দেবীকে বিদায় জানিয়ে সবার কণ্ঠেই এক সুর—“আসছে বছর আবার হবে।”





মন্তব্য