শিরোনাম
ওরা জেগেছিল একটি অমৃত গানে *** রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার দাবি *** জেদ্দায় সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি আজ *** থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে ৭ জন নিহত *** টাইফুন ‘ডলফিন’ ঘিরে জাপানে জরুরি প্রস্তুতি,সরিয়ে নেওয়া হচ্ছে লাখো মানুষ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৫ এপ্রিল, ২০২৬

স্বদেশ › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:অর্থমন্ত্রী| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

দক্ষতা উন্নয়ন ও শিক্ষা-স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর

দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈষম্য দূর করাই সরকারের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রচলিত শিক্ষার পাশাপাশি ভোকেশনাল শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে কর্মসংস্থান উপযোগী দক্ষতা তৈরি হয়। অর্থমন্ত্রী মন্তব্য করেন, “ঘরে ঘরে শুধু বিএ বা এমএ ডিগ্রি থাকলেই হবে না, প্রয়োজন বাস্তব দক্ষতা।” এ জন্য প্রশিক্ষণভিত্তিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় অতিরিক্ত টাকা ছাপানোর পথে না গিয়ে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সমাধান খুঁজছে। একই সঙ্গে ব্যবসা সহজীকরণে বাধা দূর করার কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন। অর্থমন্ত্রীর মতে, দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে, তবে সঠিক নীতি ও সংস্কারের মাধ্যমে তা পুনরুদ্ধার সম্ভব।





মন্তব্য