শিরোনাম
সাত বছর পরও চার আসামি পলাতক, চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আবরার হত্যা মামলা *** দেশের ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি *** উপযোগী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি *** ডিএসসিসির ১৬৮ পূজা মণ্ডপে ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান *** দূরবর্তী ও বাদপড়া শিশুদের খুঁজে টিকা দেবে সরকার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১২ মে, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:মুখপাত্র কুও চিয়া খুন| |ক্রেডিট : সিএমজি

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা কমাতে সংলাপে জোর বেইজিংয়ের

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ১১ মে, (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন সম্পর্কে সাংবাদিকের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিয়েছেন। কুও চিয়া খুন বলেন যে, দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন হলো ‘দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণ বিধি’ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যও বটে। এটি সব পক্ষকে মতপার্থক্য আরও ভালোভাবে সামলাতে, সহযোগিতা বাড়াতে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। বর্তমানে, চীন আচরণবিধির খসড়া নিয়ে আসিয়ান দেশগুলোর সাথে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। চীন আশা করে যে, সব পক্ষ তাদের নিজ নিজ লক্ষ্যে অবিচল থাকবে, ঐকমত্যের উপর মনোযোগ দেবে, হস্তক্ষেপ পরিহার করবে এবং যত দ্রুত সম্ভব আচরণবিধির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। সূত্র: আনন্দী,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য