শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি’: বঙ্গভবনে ব্রিটিশ ডাচেসের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির উদ্বেগ *** মেয়েদের ঝরে পড়া রোধ ও শিশুবান্ধব পরিবেশ তৈরিতে জোর: প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইওর সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক *** ‘আউটস্ট্যান্ডিং এলডিসি আইপিএ’: জেনেভায় ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ইনভেস্ট বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য *** রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-মাদক ও সাইবার অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:আব্বাস আরাগচি| |ক্রেডিট : ইন্টারনেট

দখলকৃত এলাকা ছাড়বে না ইসরাইল, সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তেহরানের

লেবাননের ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর উপস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননে ইসরাইলের অব্যাহত অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আরাগচি মনে করেন, ইরান ও লেবাননকে ঘিরে বিদ্যমান সংকট পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একটির সমাধান অন্যটির ওপরও প্রভাব ফেলবে। তিনি জোর দিয়ে বলেন, লেবাননের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো হামলা গ্রহণযোগ্য হবে না। এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। তিনি একই ধরনের অবস্থান সিরিয়ার ক্ষেত্রেও পুনর্ব্যক্ত করেছেন। নেতানিয়াহুর মতে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেনা মোতায়েন বজায় থাকবে। ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাতে ইতোমধ্যে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরও লেবানন প্রশ্নে মতপার্থক্য মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সূত্র: আল জাজিরা





মন্তব্য