শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৪ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন।| |ক্রেডিট : ইন্টারনেট

ধানমণ্ডি-গুলশান লেক উন্নয়নে দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার, পুনরুদ্ধার এবং রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে লেকগুলোর পরিবেশগত উন্নয়ন, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং অবৈধ বর্জ্য নির্গমন বন্ধে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন। বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমণ্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর নির্মাণ এবং রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া গুলশান ও বারিধারা লেকে যুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে রাজউকের নেতৃত্বে গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং পরিবেশগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর লেকসমূহ পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিভিন্ন উপস্থাপনা পর্যালোচনা করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং ঢাকার পরিবেশ ও জলাধার সংরক্ষণে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়।





মন্তব্য