শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৯ মার্চ, ২০২৬

স্বদেশ › গণমাধ্যম

মন্তব্য:০

News Picture

চিত্র:আমিন উর রশিদ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

দেশের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ:মোহাম্মদ আমিন উর রশিদ

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের উন্নয়ন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে স্বপ্নকে সামনে রেখে মহান স্বাধীনতা যুদ্ধ এবং সাম্প্রতিক ২০২৪ সালের আন্দোলন সংঘটিত হয়েছিল। গতকাল নগরীর টমছমব্রীজ এলাকার একটি পার্টি সেন্টারে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে- এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, সাংবাদিকেরা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন। এমন সমালোচনাই প্রত্যাশিত, যা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সহায়ক হবে। মন্ত্রী বলেন, সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিগত দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যতদিন তাঁকে এ দায়িত্বে রাখবেন- ততদিন সততা, নিষ্ঠা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। ইফতার মাহফিলে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।

News Picture

image : আমিন উর রশিদ | credit : ছবি: সংগৃহীত






মন্তব্য