শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা *** ‘মালয়েশিয়া গিয়ে কাজ না পেলে এজেন্সির বিরুদ্ধে শাস্তি’: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৭ অক্টোবর, ২০২৬

স্বদেশ › ধর্ম:

মন্তব্য:০

News Picture

চিত্র:মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

দেশের ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি

দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জা। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী চার অর্থবছরে ধাপে ধাপে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৫৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকারের মেয়াদের তিন বছরের মধ্যেই এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত সম্মানির কাঠামো অনুযায়ী, মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা পাবেন। মন্দিরের পুরোহিতকে ৫ হাজার ও সেবাইতকে ৩ হাজার টাকা দেওয়া হবে। একইভাবে বৌদ্ধবিহারের অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন। গির্জার যাজক ও সহকারী যাজকের জন্য যথাক্রমে ৫ হাজার ও ৩ হাজার টাকা সম্মানি নির্ধারণ করা হয়েছে। ধর্মীয় উৎসব উপলক্ষে তাদের জন্য বার্ষিক উৎসব ভাতার ব্যবস্থাও থাকবে। উপদেষ্টা জানান, ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিন স্থানীয় পর্যায়ে ২২৮ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিত ও সেবাইতকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য সহায়তা বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানানো হয়। ভিজিএফ কর্মসূচির আওতাধীন কার্ডধারীদের মাসিক চালের পরিমাণ ১০ কেজি থেকে বাড়িয়ে ২০ কেজি করার উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতির চাপে দরিদ্র মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ায় খাদ্য সহায়তা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জাহেদ উর রহমান। এদিকে বেকারদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী ডিসেম্বর থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেস তৈরি করা হবে। পাশাপাশি বিভিন্ন শিল্প-কারখানায় কী ধরনের ও কতসংখ্যক কর্মীর প্রয়োজন, সেই তথ্য সংগ্রহ করে অনলাইন ও অফলাইন ডাটাবেস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রারম্ভিক জ্বালানি বহনকারী একটি কার্গো বিমান গত ২ অক্টোবর রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে বলেও জানান উপদেষ্টা। তিনি আরও জানান, সেপ্টেম্বরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৮৫টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ৮১ লাখ ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে। চলতি সপ্তাহে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৯ দশমিক ১৯ মেট্রিক টন দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া পরিবেশদূষণের ঘটনায় ১১২টি মামলা করে ১৩ লাখ ৫৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।





মন্তব্য