শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২৪ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান।| |ক্রেডিট : ইন্টারনেট

দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডাকলেন স্পিকার, নজর রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই দেশে ফিরে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগসংক্রান্ত চলমান পরিস্থিতি নিয়ে স্পিকার বক্তব্য দিতে পারেন। ফলে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে এ সংবাদ সম্মেলন ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন তিনি। স্পিকারের আগাম প্রত্যাবর্তন রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরালো করেছে। কারণ সাংবিধানিক বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছেই জমা দেওয়া হয়। তবে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, তিনি এক সপ্তাহ বিদেশে থাকায় এ বিষয়ে কোনো তথ্য জানেন না। তিনি বলেন, “আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।” ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরলেও রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে তার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলেও জানান তিনি। সূত্র: সংসদ সচিবালয়।





মন্তব্য