শিরোনাম
ওরা জেগেছিল একটি অমৃত গানে *** রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার দাবি *** জেদ্দায় সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি আজ *** থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে ৭ জন নিহত *** টাইফুন ‘ডলফিন’ ঘিরে জাপানে জরুরি প্রস্তুতি,সরিয়ে নেওয়া হচ্ছে লাখো মানুষ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৫ এপ্রিল, ২০২৬

স্বদেশ › স্বাস্থ্য

মন্তব্য:০

News Picture

চিত্র:দেশে হামের উপসর্গে নিয়ে চিকিৎসা নিচ্ছেন এক শিশু| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ২০০

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে চট্টগ্রাম বিভাগে—৫ জন। এছাড়া ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন শিশু মারা গেছে। একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৫৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতিকে সতর্ক সংকেত হিসেবে দেখছেন, কারণ আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৬০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৪৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৭ হাজার ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।





মন্তব্য