২৪ মে, ২০২৬
স্বদেশ › স্বাস্থ্য

চিত্র:দেশে হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু| |ক্রেডিট : ইন্টারনেট:
বাংলাদেশে দেড় মাসে মৃত ৫২৮, আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ মৃতদের মধ্যে ঢাকায় ১০ জন, ময়মনসিংহে দুইজন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৪৪২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর ৮৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে। এ সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৫০ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ হাজার ২১৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬৩ হাজার ৮১৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। অন্যদিকে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৬২২ জনের শরীরে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবার আওতায় না আনলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে।
মন্তব্য:০