শিরোনাম
ওরা জেগেছিল একটি অমৃত গানে *** ‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের *** স্বচ্ছ প্রশাসন গড়তে এআইভিত্তিক বদলি-পদায়নের নির্দেশ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১২ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:বিজিবি ও সীমান্তবাসীর তৎপরতায় প্রাগপুরে পুশ ইন প্রতিরোধ| |ক্রেডিট : ইন্টারনেট

দৌলতপুর সীমান্তে ১২ জনের অনুপ্রবেশ চেষ্টা নস্যাৎ

কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে ১২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে বিজিবি ও স্থানীয় জনগণের তৎপরতায় ওই ব্যক্তিদের প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার ভোরে দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। সীমান্ত সূত্রে জানা যায়, একদল নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করে। স্থানীয় বাসিন্দারাও এতে সহযোগিতা করেন। প্রবেশের চেষ্টাকারী ১২ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে বলে জানা গেছে। তারা বর্তমানে সীমান্তের ওপারে অবস্থান করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষও সচেতন ভূমিকা পালন করছে। এ ঘটনায় সীমান্তজুড়ে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সীমান্ত সুরক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। অনুপ্রবেশের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।





মন্তব্য