শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৭ মার্চ, ২০২৬

স্বদেশ › দূর্ঘটনা

মন্তব্য:০

News Picture

চিত্র:দৌলতদিয়া ফেরি ঘাটে বাস নদীতে পড়ে যায়| |ক্রেডিট : ইন্টারনেট:

দৌলতদিয়া ফেরি ঘাটে বাস নদীতে পড়ে হতাহতের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনা অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় ৬ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের সনাক্তকরণের লক্ষ্যে গঠিত এ তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিদুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন - জেলা প্রশাসক, রাজবাড়ি-এর একজন প্রতিনিধি; নৌ পুলিশের একজন প্রতিনিধি; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন প্রতিনিধি; এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি। উক্ত তদন্ত কমিটি সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।





মন্তব্য