শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা *** ‘মালয়েশিয়া গিয়ে কাজ না পেলে এজেন্সির বিরুদ্ধে শাস্তি’: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৭ অক্টোবর, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:মঙ্গলবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

ডিএসসিসির ১৬৮ পূজা মণ্ডপে ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বিশেষ নাগরিক সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে দক্ষিণ সিটির ১৬৮টি পূজা মণ্ডপে ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। একই সঙ্গে মণ্ডপগুলোর আশপাশের পরিচ্ছন্নতা, সড়কবাতি ও ড্রেন-নর্দমা ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছে ডিএসসিসি। মঙ্গলবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। অনুষ্ঠানে প্রশাসক বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। দুর্গাপূজার আগে শহরজুড়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পূজা মণ্ডপের সীমানার ভেতর ও আশপাশের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারের কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হবে। পূজার সময় জরুরি নাগরিক সেবা নিশ্চিত করতে নগর ভবনে পূজার তিন দিন আগে থেকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে বলেও জানান তিনি। এর মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। আবদুস সালাম বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে সব সম্প্রদায়ের মানুষকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে। বাংলাদেশ সবার এবং দেশের মানুষের অভিন্ন পরিচয় বাংলাদেশি—এই চেতনা থেকেই সবাইকে দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ বলেন, ডিএসসিসির পক্ষ থেকে দেওয়া অনুদান গুরুত্বপূর্ণ হলেও এর চেয়েও তাৎপর্যপূর্ণ হলো পূজা মণ্ডপগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে তাদের সম্মান ও স্বীকৃতি দেওয়া। এ উদ্যোগ পূজার আনন্দ ও উৎসবের আবহকে আরও সমৃদ্ধ করেছে। অনুষ্ঠানে ডিএসসিসির আওতাধীন পূজা মণ্ডপগুলোর প্রতিনিধিসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





মন্তব্য