শিরোনাম
মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত *** চীনে ঐতিহাসিক জলসেচ প্রকল্প পরিদর্শনে সি-ম্যাকখোঁর কূটনৈতিক আলোচনা *** চীনা সংস্কৃতির প্রশংসা করলেন ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাকখোঁর ***




↠নিজস্ব প্রতিবেদক


১৯ অক্টোবর, ২০২১

স্বদেশ › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:আওয়ামী লীগের মিছিল| |ক্রেডিট : Internet

ঢাকায় আওয়ামী লীগের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল

‘সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদে রাজধানীতে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল’ করেছে আওয়ামী লীগ। এতে দলটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণির মানুষও অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দলটির বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা এ মিছিল শুরু করে। সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকে আওয়ামী লীগ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হন। বৃষ্টি উপেক্ষা করে সম্প্রাদায়িক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। বেলা ১১টার পরে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বক্তব্য রাখেন। এর আগেই সমাবেশের পরিধি কার্যালয়ের সামনে থেকে আশপাশের সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। জনসমাগমের কারণে বঙ্গবন্ধু এভিনিউর আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যান। এই কর্মসূচির কারণে রাজধানী জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সাড়ে ১১টার আগে মিছিল শুরু হয়। যা শেষ হওয়ার কথা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। বেলা ১২টা ১০ মিনিটে মিছিলের সামনে অংশ শহীদ মিনারের কাছাকাছি পৌঁছালেও পেছনের অংশ তখনও সচিবালয়ের সামনেই ছিল। মিছিল শান্তি সমাবেশের মধ্য দিয়ে প্রায় দুই বছর পর মাঠে নামলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। করোনাভাইরাস মহামারির কারণে রাজনৈতিক কর্মসূচি চার দেয়ালের ভেতরে চলে গিয়েছিল। মিছিলে কথা হয় ঢাকা মহানগর উত্তর যুবলীগের কর্মী রিপনের সঙ্গে। শারীরিক প্রতিবন্ধী হলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আহ্বানে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিলে যোগ দিয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তি ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করছে। তাই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তির মিছিল আমি এসেছি। আমার মতো আরও অনেক প্রতিবন্ধী এখানে যোগ দিয়েছেন।





মন্তব্য