শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৩ ফেব্রুয়ারি, ২০২৬

স্বদেশ › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মালদিভিয়ান এয়ারলাইন্সের সিটি অফিস উদ্বোধন| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

ঢাকা–মালে সরাসরি ফ্লাইট আবার শুরু: মালদিভিয়ান এয়ারলাইন্সের সিটি অফিস উদ্বোধন

মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স ঢাকায় তাদের নতুন সিটি অফিসের উদ্বোধন করেছে। একই সঙ্গে আগামী ১২ মার্চ থেকে ঢাকা–মালে–ঢাকা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দেয় সংস্থাটি। এতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আকাশপথের যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। রবিবার গুলশান অ্যাভিনিউর তাজ ম্যারিয়ট ভবনে অফিসের উদ্বোধন করেন মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক এম. ইব্রাহিম ইয়াস। এ সময় গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ ও গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ উপস্থিত ছিলেন। এম. ইব্রাহিম ইয়াস বলেন, ঢাকা রুট পুনরায় চালুর সিদ্ধান্ত মূলত মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নেওয়া হয়েছে। এটি দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। তিনি জানান, সপ্তাহে দুই দিন—রবিবার ও বৃহস্পতিবার—ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে। ফ্লাইটগুলো ভোরে ঢাকায় পৌঁছাবে, যাতে যাত্রীরা আন্তর্জাতিক সংযোগ সহজে ধরতে পারেন। রুটটি পুনরায় চালুর উপলক্ষে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের জন্য “Dhaka, We Heard You” শিরোনামে একটি মিউজিক ফেস্টিভ্যাল আয়োজন করবে এয়ারলাইনটি। ৩০ কেজি ব্যাগেজ সুবিধা ও বিনামূল্যে অনবোর্ড খাবারসহ সব ধরনের টিকিট এখন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও কল সেন্টারে পাওয়া যাচ্ছে। উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধিদল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ২৬টি উড়োজাহাজ নিয়ে পরিচালিত মালদিভিয়ান বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক বহু রুটে সেবা দিয়ে আসছে।





মন্তব্য