শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২৯ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে হস্তান্তর অনুষ্ঠান| |ক্রেডিট : ইন্টারনেট

ডাক বিভাগের আধুনিকায়নে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস সম্প্রসারণের ঘোষণা

‘নগদ’ বিক্রি নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, কোনো গুজব বা রিউমারের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে অবশ্যই তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা উচিত। বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘নগদ’ রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে এবং এটিকে আরও দক্ষ, আধুনিক ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে ডাক বিভাগকেও জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর সেবায় রূপান্তরের উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস কোনো নতুন ধারণা নয়; বিশ্বের অনেক দেশেই এটি সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এ মডেল বাস্তবায়নের মাধ্যমে ডাকসেবা আরও বিস্তৃত হবে এবং স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব ডাকঘরকে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ জন্য উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রচারণা জোরদার করারও আহ্বান জানান তিনি। ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার ডিজিটাল আর্থিক সেবার প্রসার, ডাক বিভাগের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিকদের জন্য আরও নিরাপদ ও সহজ সেবা নিশ্চিত করতে চায়। তিনি উল্লেখ করেন, ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের কাজও এগিয়ে চলছে। তিনি আরও বলেন, চলতি অর্থবছরে নগদের কর ও রাজস্ব প্রদান দেশের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতার ইতিবাচক উদাহরণ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, ডাক বিভাগ ও নগদের অংশীদারিত্ব সরকারের রাজস্ব বৃদ্ধি এবং নাগরিকসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে ঢাকার চারটি এবং ঢাকার বাইরের চারটি—মোট আটটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পরে ডাক বিভাগের ইডি এজেন্টদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী তাদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম, নগদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। সূত্র: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।





মন্তব্য