শিরোনাম
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরবেন সাকিব, আদালতের মুখোমুখি হতেও প্রস্তুত *** ওরা জেগেছিল একটি অমৃত গানে *** ‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৫ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:প্রেসিডেন্ট সি চিন পিং| |ক্রেডিট : ইন্টারনেট:

চীনের উন্নয়নে প্রধান চালিকাশক্তি শ্রমজীবী মানুষ: সি চিন পিং

১লা মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় কমিটির সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, সারা দেশের বিপুলসংখ্যক কর্মজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান। তার শুভেচ্ছাবার্তায় সি বলেন, চীনা শৈলীর আধুনিকায়নের নতুন যাত্রায়, শ্রমজীবী জনগণ সিপিসি-কে কেন্দ্র করে ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ। সবাইকে কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে হবে; উদ্ভাবন ও সৃষ্টিতে সাহসী হয়ে, পার্টি ও দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, চলতি বছর সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনাবর্ষ। আশা করা যায়, বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ আদর্শ কর্মী-চেতনা, শ্রম-চেতনা এবং কারুশিল্প-চেতনা অনুসরণ করে, সমাজের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নে প্রধান শক্তির ভূমিকা পালন করবে। বিভিন্ন স্তরের পার্টি-কমিটি ও সরকার কার্যকরভাবে বিপুলসংখ্যক কর্মজীবী মানুষের বৈধ অধিকার রক্ষা করে, জরুরি, কঠিন এবং গুরুতর সমস্যা সমাধানে মনোযোগ দিয়ে, বৃহৎ কর্মজীবী জনগণকে মহৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালাতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।





মন্তব্য