শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৭ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক › বিজ্ঞান:

মন্তব্য:০

News Picture

চিত্র:শেনচৌ-২২| |ক্রেডিট : সিএমজি:

চীনের শেনচৌ-২২ মানববিহীন মিশনের সফল উৎক্ষেপণ

ছাংচেং-২এফ ইয়াও-২২ ক্যারিয়ার রকেট দিয়ে শেনচৌ-২২ মহাকাশযান ২৫ নভেম্বর, (মঙ্গলবার) দুপুর ১২টা ১১মিনিটে চীনের কানসু প্রদেশের চিউছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি সফলভাবে রকেট থেকে আলাদা হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে, পরে পূর্বনির্ধারিত পদ্ধতি অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাকাশ স্টেশনের সাথে যুক্ত হবে। শেনচৌ-২২ মহাকাশযান মানববিহীন। এতে মহাকাশ খাদ্য, ওষুধ, তাজা ফল ও শাকসবজি, শেনচৌ-২০ মহাকাশযানের পোর্টহোল ফাটল মেরামতের জন্য যন্ত্র, এবং মহাকাশ স্টেশনের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পরিবহন করা হচ্ছে। এটা চীনের মানববাহী মহাকাশ কর্মসূচি শুরু পর কে ৩৮তম এবং প্রথম জরুরি উৎক্ষেপণ। সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য