শিরোনাম
রেলকে আধুনিক ও নিরাপদ করতে ইলেকট্রিক ট্রেনের ঘোষণা প্রধানমন্ত্রীর *** বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › বিজ্ঞান:

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের মহাকাশ মিশনে পাকিস্তানি নভোচারীদের নতুন যাত্রা| |ক্রেডিট : সিএমজি:

চীনের মহাকাশ মিশনে পাকিস্তানি নভোচারীদের নতুন যাত্রা

চীনের মহাকাশ মিশনের প্রশিক্ষণের জন্য প্রথমবারের মতো পাকিস্তানের দুই নভোচারীকে নির্বাচিত করা হয়েছে। বুধবার চীনের মানববাহী মহাকাশ সংস্থা এ ঘোষণা দেয়। এটিকে চীনের মহাকাশ স্টেশনে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদ শিগগিরই চীনের মহাকাশ স্টেশনে প্রশিক্ষণের জন্য ‘রিজার্ভ নভোচারী’ হিসেবে আসবেন। সব ধরনের প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে তাদের মধ্য থেকে একজন পেলোড বিশেষজ্ঞ হিসেবে মহাকাশ মিশনে অংশ নেবেন। এর মাধ্যমে তিনি চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হওয়ার গৌরব অর্জন করবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে চীনের মহাকাশ স্টেশনে পাকিস্তানি নভোচারী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়। এরপর তিন ধাপের কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দুই পাকিস্তানি নভোচারীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। চীনের মহাকাশ সংস্থা জানায়, পাকিস্তানের এই নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণ চীনের মহাকাশ কর্মসূচির একটি মাইলফলক এবং চীন-পাকিস্তান ‘সর্বাত্মক কৌশলগত অংশীদারত্বের’ আরেকটি সফল উদাহরণ। তথ্য ও ছবি: সিজিটিএন।





মন্তব্য