শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি’: বঙ্গভবনে ব্রিটিশ ডাচেসের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির উদ্বেগ *** মেয়েদের ঝরে পড়া রোধ ও শিশুবান্ধব পরিবেশ তৈরিতে জোর: প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইওর সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক *** ‘আউটস্ট্যান্ডিং এলডিসি আইপিএ’: জেনেভায় ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ইনভেস্ট বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য *** রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-মাদক ও সাইবার অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › বিজ্ঞান:

মন্তব্য:০

News Picture

চিত্র:রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩| |ক্রেডিট : সিএমজি:

চীনের চিউছুয়ান থেকে উৎক্ষেপণ আলজেরিয়ার রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩

চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আলজেরিয়ার ‘রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩’ সফলভাবে উৎক্ষেপণের জন্য ৩১ জানুয়ারি, শনিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন পরস্পরের কাছে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। সি চিন পিং জানান, আলজেরিয়া রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩ প্রকল্পটি আলজেরিয়ার কমিউনিকেশন স্যাটেলাইট-১-এর পর মহাকাশ খাতে চীন ও আলজেরিয়ার আরেকটি সফল সহযোগিতা। এটি দুই পক্ষের সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কের গুরুত্বপূর্ণ প্রতিফলন। সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষের সম্পর্ক অনেক অগ্রগতি অর্জন করেছে। দুই দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা ক্রমাগত মজবুত হচ্ছে এবং বাস্তব সহযোগিতাও অনেক ফলপ্রসূ হয়েছে। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নকে অনেক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুনের সঙ্গে একযোগে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারত্ব সম্পর্ক এগিয়ে নিতে চান তিনি। এতে দুই দেশের জনকল্যাণ বৃদ্ধি পাবে। প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন জানান, আলজেরিয়া রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩-এর সফল উৎক্ষেপণ মহাকাশ খাতে দুই দেশের সহযোগিতার আরেকটি বাস্তব সুফল। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়ায় একটি মাইলফলক। চীনের সঙ্গে অব্যাহতভাবে দুই দেশের সার্বিক কৌশলগত অংশীদারত্ব সম্পর্ক আরও জোরালো করতে তিনি আগ্রহী। সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য