শিরোনাম
খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া *** অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা *** বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল *** চীনা ক্রীড়ার ‘আন্তর্জাতিক মান’-এর প্রদর্শন শেনচেনে *** সমুদ্র! তোমাকে প্রয়োজন ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২২ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক › সংস্কৃতি

মন্তব্য:০

News Picture

চিত্র:বসন্ত উৎসব গালা’র মাসকট| |ক্রেডিট : সিএমজি:

চীনের ঐতিহাসিক সৌন্দর্যের বহি:প্রকাশ নতুন মাসকট

সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ‘২০২৬ সালের বসন্ত উৎসব গালা’র মাসকট হিসেবে "ছিছি", "চিচি", "ছ্রিছ্রি" এবং "ছেংছেং"—এই চারটি চমৎকার ঘোড়া উন্মোচন করেছে। মাসকটগুলো দেশের বিভিন্ন শহরের বড় বড় ডিজিটাল পর্দায় প্রদর্শন করা হচ্ছে। চঞ্চল ও প্রাণবন্ত এই চারটি ঘোড়া গালার মূল প্রতিপাদ্য "দৌড়বাজ ঘোড়া, অপ্রতিরোধ্য শক্তির" সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে, যা দর্শকদের জন্য একটি সুরেলা ও অবিস্মরণীয় দৃশ্যের অবতারণা করেছে। মাসকটগুলোর নকশা চীনের বিভিন্ন ঐতিহাসিক যুগের ঘোড়ার ধ্রুপদী চিত্র থেকে অনুপ্রাণিত। এতে বহমান মেঘ এবং পর্বত ও মেঘের মতো প্রাচীন নিদর্শনের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে, যা চীনের শাশ্বত ঐতিহাসিক সৌন্দর্য ও চির-নবীন চেতনার বহিঃপ্রকাশ ঘটায়। আসুন আমরা সবাই মিলে এক মহান প্রত্যাশা নিয়ে নতুন এই বসন্ত উৎসবকে স্বাগত জানাই। সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য