শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৪ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং| |ক্রেডিট : সিজিটিএন

চীনের অবস্থান পরিষ্কার: সার্বভৌমত্ব রক্ষায় কঠোর ব্যবস্থা

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির চীন-সম্পর্কিত ‘ভুল মন্তব্যের’ বিষয়ে চীন সরকারের অবস্থান তুলে ধরে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে চীন। চিঠিটি জাতিসংঘের সাধারণ পরিষদের আনুষ্ঠানিক নথি হিসেবে সব সদস্য রাষ্ট্রের কাছে প্রচারিত হবে। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং ২১শে নভেম্বর, শুক্রবার মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে এই চিঠি পাঠান। চিঠিতে ফু ছোং বলেছেন, সম্প্রতি জাপানের পার্লামেন্ট ডায়েটে প্রধানমন্ত্রী তাকাইচি তাইওয়ান নিয়ে প্রকাশ্যে উসকানিমূলক মন্তব্য করেছেন। তিনি বলেন, ১৯৪৫ সালে জাপানের পরাজয়ের পর এই প্রথম জাপানের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে এই ধারণা প্রচার করলেন ‘তাইওয়ানের জন্য জরুরি পরিস্থিতি মানে জাপানের জন্য জরুরি পরিস্থিতি’। শুধু তাই নয়, তিনি এটিকে যৌথ আত্মরক্ষার অধিকার প্রয়োগের সঙ্গেও যুক্ত করেছেন। ফু ছোং বলেন, এই মন্তব্যগুলো মারাত্মকভাবে ভুল এবং অত্যন্ত বিপজ্জনক। এর মাধ্যমে জাপান প্রথমবার তাইওয়ান প্রশ্নে সামরিক হস্তক্ষেপের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এবং চীনের মূল স্বার্থের প্রতি প্রকাশ্যে হুমকি দিয়েছে। তিনি আরও বলেন, তাইওয়ান চীনের পবিত্র ভূখণ্ড এবং তাইওয়ান সমস্যার সমাধান করা চীনা জনগণের অভ্যন্তরীণ বিষয়, যেখানে কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ফু ছোং কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জাপান সাহস করে দুই পক্ষের মধ্যবর্তী পরিস্থিতিতে সশস্ত্র হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তা আগ্রাসনমূলক কাজ হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে চীন জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী দৃঢ়ভাবে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং নিজের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে। তথ্য ও ছবি: সিজিটিএন।





মন্তব্য