শিরোনাম
সাত বছর পরও চার আসামি পলাতক, চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আবরার হত্যা মামলা *** দেশের ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি *** উপযোগী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি *** ডিএসসিসির ১৬৮ পূজা মণ্ডপে ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান *** দূরবর্তী ও বাদপড়া শিশুদের খুঁজে টিকা দেবে সরকার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৩ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের ৭৭তম জাতীয় দিবসে বুর্জ খলিফায় সিএমজির বিশেষ আয়োজন| |ক্রেডিট : সিএমজি

চীনের ৭৭তম জাতীয় দিবসে বুর্জ খলিফায় সিএমজির বিশেষ আয়োজন

গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ‘চায়না রেড’ রঙে আলোকিত করা হয়। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সুনিপুণভাবে নির্মিত লাইট শো’র মাধ্যমে ৮২৮ মিটার উঁচু ভবনটি পাঁচতারা লাল পতাকা ও চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয়ে ওঠে। এর মধ্য দিয়ে দুবাইয়ের রাতের আকাশে মাতৃভূমির প্রতি আন্তরিক শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়। চীনের জাতীয় দিবসে বিশ্বের সর্বোচ্চ ভবনে সিএমজির ভিডিও লাইট শো প্রদর্শনের ঘটনা এটিই প্রথম। জাতীয় দিবসের এই লাইট শো’র পেছনে রয়েছে সাংস্কৃতিক সৃজনশীলতা ও দৃশ্যপ্রযুক্তির গভীর সমন্বয়। সিএমজির প্রযোজনা দল পুরো নির্মাণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা-উৎপাদিত কনটেন্ট বা এআইজিসি প্রযুক্তি ব্যবহার করেছে। স্টোরিবোর্ড থেকে শুরু করে চিত্র নির্মাণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে এ প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এর মাধ্যমে সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার সমন্বয়ে বিষয়বস্তুকে প্রাণবন্ত চলচ্চিত্রধর্মী আখ্যানে রূপ দেওয়া হয়েছে। রাতের আকাশ আলোকিত করা পাঁচতারা লাল পতাকা থেকে শুরু করে আলো-ছায়ায় চমৎকার ভূদৃশ্য—চীনের এই উৎসবের আনন্দকে বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয় হাজার হাজার মাইল দূরের দুবাইয়ের রাতের আকাশ। সূত্র: লিলি, ফয়সল, সুবর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য