শিরোনাম
শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের *** ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে: অর্থমন্ত্রী ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১১ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › সামরিক

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনা প্রেসিডেন্ট - সি চিন পিং| |ক্রেডিট : সিনহুয়া :

চীনে সামরিক কর্মকর্তাদের সততা ও সরলতায় গুরুত্বারোপ

সামরিক বাহিনীতে রাজনৈতিক শুদ্ধতা ও শৃঙ্খলা জোরদারে গুরুত্বারোপ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বুধবার বেইজিংয়ে চীনের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং বলেন, দেশের সশস্ত্র বাহিনীর পবিত্রতা ও গৌরব বজায় রাখতে রাজনৈতিক সংশোধন আরও গভীর করতে হবে। তিনি উল্লেখ করেন, ২০২৭ সালে গণমুক্তি ফৌজের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি নতুন রাজনৈতিক চেতনা নিয়ে প্রস্তুত হওয়া প্রয়োজন। আদর্শ ও বিশ্বাসের গুরুত্ব তুলে ধরে সি বলেন, পার্টি ও সেনাবাহিনীর সদস্য হওয়ার অর্থ হলো মার্কসবাদে দৃঢ় বিশ্বাস রাখা এবং পার্টির প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখা। তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সত্য কথা বলা এবং দলীয় রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানান। দুর্নীতি ও ব্যক্তিস্বার্থকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে তিনি বলেন, এ ধরনের চিন্তা বা আচরণ পার্টির মৌলিক নীতি ও লক্ষ্যবিরোধী। একইসঙ্গে তিনি সামরিক কর্মকর্তাদের সরলতা বজায় রাখা, বাহুল্য পরিহার করা এবং বিপ্লবী চেতনার প্রতি অনুগত থাকার আহ্বান জানান। আইনের শাসনের প্রসঙ্গে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, আইন ও শৃঙ্খলার ক্ষেত্রে সবাই সমান। এক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা বা ব্যতিক্রমের সুযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন, নতুন ঐতিহাসিক প্রেক্ষাপটে আরও ঐক্যবদ্ধ হয়ে চীনের সেনাবাহিনী একটি শক্তিশালী বাহিনী গঠনে নতুন অধ্যায় রচনা করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান চাং শংমিন। তথ্য ও ছবি-সিনহুয়া।

News Picture

image : চীনা প্রেসিডেন্ট - সি চিন পিং | credit : সিনহুয়া :






মন্তব্য