শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২০ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:চীন| |ক্রেডিট : সিএমজি:

চীনে মাথাপিছু আয় বৃদ্ধি

২০২৫ সালে চীনের বাসিন্দাদের আয় ধারাবাহিকভাবে বেড়েছে এবং গ্রামাণ বাসিন্দাদের আয় বৃদ্ধির গতি নগরবাসীদের চেয়ে বেশি ছিল। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো, ১৯ জানুয়ারি (সোমবার), এ তথ্য জানায়। ব্যুরো জানায়, ২০২৫ সালে চীনের বাসিন্দাদের বার্ষিক মাথাপিছু আয় ছিল ৪৩ হাজার ৩৭৭ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। এর মধ্যে নগরবাসিন্দাদের মাথাপিছু আয় ছিল ৫৬ হাজার ৫০২ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৪.২ শতাংশ বেশি; এবং গ্রামীণ বাসিন্দাদের মাথাপিছু বার্ষিক আয় ছিল ২৪ হাজার ৪৫৬ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। পাশাপাশি, ২০২৫ সালে চীনের বাসিন্দাদের মাথাপিছু ভোগ ব্যয় ছিল ২৯ হাজার ৪৭৬ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৪.৪ শতাংশ বেশি। বাসিন্দাদের মোট মাথাপিছু ব্যয়ের মধ্যে খাদ্য, তামাক ও অ্যালকোহলের ওপর মাথাপিছু ব্যয়ের অনুপাত ছিল ২৯.৩ শতাংশ, যা আগের বছরের তুলনায় ০.৫ শতাংশ কম; এবং পরিষেবা খাতে মাথাপিছু ব্যয় ছিল আগের বছরের তুলনায় ৪.৫ শতাংশ বেশি। সূত্র: অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

News Picture

image : চীন | credit : সিএমজি:






মন্তব্য