শিরোনাম
ওরা জেগেছিল একটি অমৃত গানে *** ‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের *** স্বচ্ছ প্রশাসন গড়তে এআইভিত্তিক বদলি-পদায়নের নির্দেশ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৯ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক › স্বাস্থ্য

মন্তব্য:০

News Picture

চিত্র:স্বাস্থ্য পরিচালক লেই হাই ছাও| |ক্রেডিট : সিএমজি:

চীনে গড় আয়ু বেড়ে ৭৯.২৫ বছর

চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নকালে চীনের স্বাস্থ্যসেবা খাতের ব্যাপক উন্নতি ঘটেছে। ৭ মার্চ (শনিবার), বেইজিংয়ে, চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান, জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিচালক লেই হাই ছাও। তিনি জানান, ২০২৫ সালের মধ্যে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বহির্বিভাগে পরিদর্শনের হার ছিল ৫২.৬ শতাংশ। আর গ্রামাঞ্চলের জন্য প্রায় ১০ লাখ গ্রাম-কেন্দ্রিক, টিউশন-মুক্ত মেডিকেল শিক্ষার্থী নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়। লেই হাই ছাও বলেন, ৯০ শতাংশেরও বেশি শহর ও গ্রামীণ পরিবার ১৫ মিনিটের মধ্যে নিকটতম চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে পারছেন। ২০২৫ সালের শেষ নাগাদ চীনে ১.১ মিলিয়ন চিকিৎসাকেন্দ্র, ১.৬ কোটিরও বেশি স্বাস্থ্যকর্মী, ৫.২৯ লাখ লাইসেন্সপ্রাপ্ত (সহকারী) চিকিৎসক, এবং ৬০.৩ মিলিয়নেরও বেশি নিবন্ধিত নার্স ছিল। তিনি আরও বলেন, চীন সরকার আইন ও বিধি অনুসারে, ২০২২ সালের পয়লা জানুয়ারির পরে জন্মগ্রহণকারী শিশুদের তিন বছর বয়স না হওয়া পর্যন্ত বার্ষিক ৩৬০০ ইউয়ান করে শিশু-যত্ন ভর্তুকি দিচ্ছে। আজ অবধি ৩.৩ কোটি শিশুর পরিবার এই ভর্তুকি পেয়েছে। তিনি জানান, ২০২৫ সালে চীনের গড় আয়ু ছিল ৭৯.২৫ বছর, যা ২০২০ সালের তুলনায় ১.৩২ বছর বেশি। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

News Picture

image : স্বাস্থ্য পরিচালক লেই হাই ছাও | credit : সিএমজি:






মন্তব্য