শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৯ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনে এআই ও উচ্চপ্রযুক্তি| |ক্রেডিট : সিএমজি

চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে

চীনের শীর্ষ বাজার নিয়ন্ত্রক সংস্থা শনিবার জানিয়েছে যে, চলতি বছরের প্রথমার্ধে নতুন জ্বালানিচালিত যানবাহন, ফটোভোলটাইক (সৌরবিদ্যুৎ প্রযুক্তি) এবং লিথিয়াম ব্যাটারি খাতের প্রতিষ্ঠানগুলোর সুশৃঙ্খল বিদায় বা তালিকা থেকে নাম প্রত্যাহারের ঘটনা ঘটেছে; অন্যদিকে উদীয়মান প্রযুক্তি খাতগুলোতে নতুন নতুন ব্যবসায়ের আগমন অব্যাহত আছে। বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে নতুন জ্বালানিচালিত যানবাহন-সংশ্লিষ্ট ৭ হাজার ৬৩২টি প্রতিষ্ঠান, ৫ হাজার ৮৯টি ফটোভোলটাইক প্রতিষ্ঠান এবং ১৫৫টি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা যথাক্রমে ৪ দশমিক ৬ শতাংশ, ৮ দশমিক ৩ শতাংশ এবং ১২ দশমিক ৩ শতাংশ বেশি। একই সময়ে, অত্যাধুনিক প্রযুক্তি খাতগুলো শক্তিশালী গতি ধরে রেখেছে। প্রথমার্ধে উৎপাদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ৫৫ হাজার নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। মানবসদৃশ রোবট খাতে আরও দ্রুত সম্প্রসারণ দেখা গেছে। এ সময় ১ লাখ ১৬ হাজারটি নতুন প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ বেশি। এই পরিসংখ্যান উদীয়মান শিল্পগুলোতে ক্রমবর্ধমান বিনিয়োগ ও উদ্যোক্তা কার্যক্রমকে তুলে ধরে, যা ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। চীনের উচ্চ-প্রযুক্তিভিত্তিক উৎপাদন খাতের শক্তিও বেড়েছে। জুন মাসের শেষ নাগাদ দেশটিতে উচ্চ-প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান দাঁড়িয়েছে ৩ লাখ ৩০ হাজারে, যার মধ্যে বছরের প্রথম ছয় মাসে ১৫ হাজার নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সূত্র: হাশিম-লুৎফর, চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য