শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৯ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক › শিক্ষা

মন্তব্য:০

News Picture

চিত্র:হুয়াই চিনফেং| |ক্রেডিট : সিএমজি:

চীনে বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ মানের শিক্ষাব্যবস্থা রয়েছে: হুয়াই চিনফেং

চীনে বর্তমানে বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ মানের শিক্ষাব্যবস্থা বিদ্যমান আছে। ৭ মার্চ (শনিবার) বেইজিংয়ে, ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের শিক্ষামন্ত্রী হুয়াই চিনফেং। তিনি বলেন, বর্তমানে চীনে সকল স্তর ও ধরণের ৪ লাখ ৪০ হাজার স্কুল রয়েছে, যেখানে ২৮ কোটি শিক্ষার্থী ও ১৮.৭ কোটি শিক্ষক আছে। আর, দেশে প্রাক-বিদ্যালয়ে ভর্তির হার ৯২.৯ শতাংশ, যা চীনা কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের আগের তুলনায় ২৮.৪ শতাংশ পয়েন্ট বেশি। এদিকে, গত বছর বিনামূল্যে প্রাক-বিদ্যালয় শিক্ষানীতি থেকে ১ কোটি ৪০ লক্ষ শিশু উপকৃত হয়েছে। বাধ্যতামূলক শিক্ষা দেশব্যাপী ২ হাজার ৮৯৫টি কাউন্টিতে মৌলিক সমতা অর্জন করেছে। তিনি আরও বলেন, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে, মোট ৫৫ মিলিয়ন প্রতিভাকে প্রশিক্ষণ ও নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন, এসকল তথ্য প্রমাণ করে যে, চীন অন্তর্ভুক্তিমূলক ও উচ্চমানের গণশিক্ষা পরিষেবা প্রদানের ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জন করেছে। মৌলিক শিক্ষার কভারেজ ও মূল সূচকগুলি মধ্যম এবং উচ্চ-আয়ের দেশগুলোর গড় স্তরকে ছাড়িয়ে গেছে; প্রাক-প্রাথমিক শিক্ষা ও বাধ্যতামূলক শিক্ষা উচ্চ-আয়ের দেশগুলোর গড় স্তরে পৌঁছেছে। সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য