শিরোনাম
খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া *** অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা *** বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল *** চীনা ক্রীড়ার ‘আন্তর্জাতিক মান’-এর প্রদর্শন শেনচেনে *** সমুদ্র! তোমাকে প্রয়োজন ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৬ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক › সংস্কৃতি

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনা ও ফ্রান্সের ফার্স্ট লেডি| |ক্রেডিট : সিএমজি:

চীনা সংস্কৃতির প্রশংসা করলেন ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাকখোঁর

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর স্ত্রী ব্রিজিট ম্যাকখোঁ ৪ ডিসেম্বর সকালে বেইজিং পিপলস আর্ট থিয়েটার পরিদর্শন করেন। ব্রিজিট ম্যাকখোঁ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর সঙ্গে চীন সফর করছেন। মাদাম ফেং লি ইউয়ান এবং মাদাম ব্রিজিট ম্যাকখোঁ বেইজিং থিয়েটার জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তাঁরা বেইজিং পিপলস আর্ট থিয়েটারের উন্নয়ন এবং ফরাসি থিয়েটার সম্প্রদায়ের সঙ্গে এর বিনিময় সম্পর্কে অবহিত হন। দুই ফার্স্ট লেডি থিয়েটারে ক্লাসিক নাটক 'টি হাউজ'-এর মঞ্চস্থ পরিবেশনা অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখেন। থিয়েটার সেন্টারে, ফেং লি ইউয়ান ব্রিজিট ম্যাকখোঁকে নাটকের কিছু অংশ দেখার জন্য আমন্ত্রণ জানান এবং অভিনেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মতবিনিময় করেন। ফেং লি ইউয়ান বলেন যে, চীনা নাট্যকাররা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তাদের শৈল্পিক সৃষ্টিতে চমৎকার ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে ধারণ ও প্রচার করার পাশাপাশি বিদেশি নাটক থেকে শিক্ষণীয় বিষয় গ্রহণ করে উদ্ভাবনী উন্নয়নকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছেন। চীন এবং ফ্রান্স উভয়ই প্রধান সাংস্কৃতিক শক্তি। তিনি আশা করেন, উভয় দেশের শিল্পীরা যেন বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে আরও শক্তিশালী করে এবং আরও অসাধারণ শিল্পকর্ম তৈরি করতে পারে। ব্রিজিট ম্যাকখোঁ ফেং লি ইউয়ানকে তাঁর চমৎকার আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি চীনা নাটকের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে সক্রিয়ভাবে প্রচার করতে ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধিতে তাঁর আগ্রহ প্রকাশ করেন। সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য