শিরোনাম
শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৪ নভেম্বর, ২০২৫

খেলা › ক্রীড়া

মন্তব্য:০

News Picture

চিত্র:ক্রীড়া আসর| |ক্রেডিট : সিএমজি

চীনা ক্রীড়ার ‘আন্তর্জাতিক মান’-এর প্রদর্শন শেনচেনে

গণপ্রজাতন্ত্রী চীনের ১৫তম জাতীয় গেমস ২১ নভেম্বর সন্ধ্যায় শেনচেনে শেষ হয়েছে।রাত ৮টায়, শেনচেনের ছিয়েনহাই হ্যাপি থিয়েটারে ১৫তম জাতীয় গেমসের সমাপনী অনুষ্ঠান হয়। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির, রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হু নিং ১৫তম জাতীয় গেমসের সমাপনী ঘোষণা করেন। ১৫তম জাতীয় গেমসের সংগীত বাজানো হয়, ১৫তম জাতীয় গেমসের পতাকা ধীরে ধীরে নামানো হয় এবং ১৩ দিন ধরে জ্বলন্ত প্রধান মশাল নিভিয়ে ফেলা হয়। আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে, প্রতিটি অংশগ্রহণকারী প্রতিনিধিদলের প্রতিনিধিরা ভেন্যুতে প্রবেশ করেন। সবাই দাঁড়িয়ে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় সংগীত গেয়েছিলেন। ১৫তম জাতীয় গেমসের আয়োজক কমিটির নির্বাহী পরিচালক এবং কুয়াংতোং প্রদেশের গভর্নর মেং ফান লি তাঁর বক্তৃতায় বলেন যে, ১৫তম জাতীয় গেমস একটি দুর্দান্ত অনুষ্ঠান, যা আন্তর্জাতিক মান, চীনা শৈলী, লিংনান আকর্ষণ এবং গ্রেটার বে এরিয়ার আকর্ষণকে মূর্ত করে তোলে। চলুন, চীনা ক্রীড়ার চেতনা এবং অলিম্পিক চেতনাকে এগিয়ে নিয়ে যাবো, দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে যাবো এবং চীনা ধাঁচের আধুনিকীকরণের মাধ্যমে একটি শক্তিশালী জাতি গঠন ও চীনা জাতির মহান পুনরুজ্জীবনকে ব্যাপকভাবে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করবো। ১৫তম জাতীয় গেমস ছিল কুয়াংতোং, হংকং এবং ম্যাকাও দ্বারা যৌথভাবে আয়োজিত প্রথম বৃহৎ স্পোর্টস ইভেন্ট এবং ক্রীড়া ক্ষেত্রে ‘এক দেশ, দুই ব্যবস্থা’র একটি উদ্ভাবনী অনুশীলন। এবার জাতীয় গেমস ‘সবুজ, অংশীদারি, উন্মুক্ত এবং অকলুষ” সংগঠনের নীতি এবং ‘সরলতা, নিরাপত্তা এবং উজ্জ্বলতা’র প্রয়োজনীয়তা মেনে চলে, যা তিনটি অঞ্চলে (কুয়াংতোং, হংকং এবং ম্যাকাও) গণ-ফিটনেস কার্যক্রমের প্রচারের সাথে গেমস সংগঠনকে একীভূত করে এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়াতে উচ্চমানের উন্নয়নের একটি নতুন পর্যায়ে অবদান রাখে। ৯ নভেম্বর কুয়াংতোং শহরে ১৫তম জাতীয় গেমস শুরু হয়, যেখানে ৩৪টি প্রতিযোগিতামূলক ইভেন্ট এবং ২৩টি গণ-অংশগ্রহণমূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়, যাতে ১৪ হাজারেরও বেশি ক্রীড়াবিদ এবং প্রায় ১১ হাজার অপেশাদার ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য