শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২ মে, ২০২৬

আন্তর্জাতিক › শ্রমজীবী মানুষ

মন্তব্য:০

News Picture

চিত্র:চেয়ারম্যান সি চিন পিং, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশজুড়ে সব শ্রমজীবী মানুষকে উৎসবের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন| |ক্রেডিট : ছবি:সিএমজি

‘চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন’ এগিয়ে নিচ্ছে শ্রমজীবী জনগণ: সি চিন পিং

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশজুড়ে সব শ্রমজীবী মানুষকে উৎসবের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, 'চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের' নতুন যাত্রায় দেশটির বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী সিপিসি’র চারপাশে ঐক্যবদ্ধ থেকে কঠোর পরিশ্রম, প্রচেষ্টা এবং উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে। সিপিসি ও দেশের সার্বিক উন্নয়নে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সি চিন পিং গুরুত্বারোপ করে বলেন, চলতি বছর চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং "পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার" সূচনালগ্ন। তিনি আশা প্রকাশ করেন, সব শ্রমজীবী মানুষ আদর্শ শ্রমিকদের চেতনা, শ্রমের মর্যাদা এবং কারিগরি দক্ষতার চেতনাকে আরও জোরালোভাবে ছড়িয়ে দেবেন। অর্থনৈতিক ও সামাজিক উচ্চমানের উন্নয়নে তাদের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করার এবং দেশের প্রকৃত মালিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা প্রদর্শনের আহ্বান জানান তিনি। তিনি সব পর্যায়ের সিপিসি কমিটি এবং সরকারকে শ্রমজীবী মানুষের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জরুরি ও কঠিন সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেওয়ার এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ ও মহান রূপকল্প বাস্তবায়নে শ্রমজীবী জনগণকে অবিরাম প্রচেষ্টা চালাতে উৎসাহিত করার ওপর জোর দেন তিনি। সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য