শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি’: বঙ্গভবনে ব্রিটিশ ডাচেসের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির উদ্বেগ *** মেয়েদের ঝরে পড়া রোধ ও শিশুবান্ধব পরিবেশ তৈরিতে জোর: প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইওর সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক *** ‘আউটস্ট্যান্ডিং এলডিসি আইপিএ’: জেনেভায় ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ইনভেস্ট বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য *** রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-মাদক ও সাইবার অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৪ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং মঙ্গলবার বেইজিংয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠক| |ক্রেডিট : সিএমজি

চীন-যুক্তরাজ্য সম্পর্কে নতুন গতি, বেইজিং বৈঠকে কৌশলগত সহযোগিতার ওপর জোর

চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং মঙ্গলবার বেইজিংয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে হান চেং বলেন, চলতি বছরের জানুয়ারিতে দুই দেশের শীর্ষ নেতারা দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক চীন-যুক্তরাজ্য সমন্বিত কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের উন্নয়ন উভয় দেশের জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই উভয় পক্ষের উচিত বড় রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করা, কৌশলগত যোগাযোগ জোরদার করা, ইতিবাচক সম্পর্কের গতি ধরে রাখা, নতুন সহযোগিতার সুযোগ খুঁজে বের করা এবং জনগণের মধ্যে আদান-প্রদান বাড়ানো। হান আরও বলেন, প্রকৃত বহুপক্ষবাদ চর্চা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এগিয়ে নেওয়া এবং বিশ্বে আরও বেশি স্থিতিশীলতা ও নিশ্চিততা আনতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। কুপার বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে চীন ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থ এবং ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দুই দেশের নেতাদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে, গঠনমূলক সংলাপ ও সহযোগিতা জোরদারে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তথ্য ও ছবি: সিনহুয়া।





মন্তব্য