শিরোনাম
সাত বছর পরও চার আসামি পলাতক, চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আবরার হত্যা মামলা *** দেশের ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি *** উপযোগী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি *** ডিএসসিসির ১৬৮ পূজা মণ্ডপে ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান *** দূরবর্তী ও বাদপড়া শিশুদের খুঁজে টিকা দেবে সরকার ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৪ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মুসালিয়া মুদাভাদি| |ক্রেডিট : সিএমজি:

চীন–কেনিয়া সহযোগিতা বিস্তারে উচ্চপর্যায়ের সফর অব্যাহত থাকবে

গ্লোবাল সাউথের প্রতিনিধিত্বকারী একটি জোরালো কণ্ঠস্বর চীন। এ মন্তব্য করেছেন কেনিয়ার প্রধান মন্ত্রিপরিষদ সচিব ও পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাভাদি। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-এ এক সাক্ষাৎকারে মুসালিয়া মুদাভাদি বলেন, আমাদের দুই দেশের মধ্যে অনেক উচ্চপর্যায়ের সফর হয়েছে এবং আমি বিশ্বাস করি যে এটি অব্যাহত থাকবে যাতে আমাদের মাঝে সবসময় উচ্চপর্যায়ের সম্পৃক্ততা থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাম্প্রতিক মাসগুলোয় ফোরাম অন চায়না-আফ্রিকা কো-অপারেশন (এফওসিএসি) ব্যবস্থার অধীনে চীন সরকার আফ্রিকার জনগণের সঙ্গে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা অনুমোদনের প্রস্তাব দিয়েছে। কেনিয়া এখন আলোচনা করছে, যাতে আমরা এই ব্যবস্থার মাধ্যমে শুরু থেকেই সফল হতে পারি। তিনি আরও বলেন, কেনিয়ার জনগণ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা থেকে উপকৃত হচ্ছে। সূত্র-তথ্য ও ছবি: সিসিটিভি।

News Picture

image : মুসালিয়া মুদাভাদি | credit : সিএমজি:






মন্তব্য