শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৫ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের পণ্য আমদানি-রপ্তানি ২৫ ট্রিলিয়ন ইউয়ান| |ক্রেডিট : সিএমজি

ছয় মাসে চীনের পণ্য আমদানি-রপ্তানি ২৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

২০২৬ সালের প্রথমার্ধে চীনের মোট পণ্য আমদানি-রপ্তানি ২৫.৪৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়, যা একটি রেকর্ড এবং গত বছরের একই সময়ের তুলনায় ১৬.৯ শতাংশ বেশি। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে, চীনের শুল্ক সাধারণ প্রশাসনের উপ-পরিচালক ওয়াং চুন, এ তথ্য জানান। ওয়াং চুন বলেন, সার্বিকভাবে চলতি বছরের প্রথমার্থে চীনের বৈদেশিক বাণিজ্য মসৃণভাবে চলেছে এবং রপ্তানি পণ্যগুলোর গুণগত মান আরও উন্নত হয়েছে। চলতি বছরের প্রথমার্থে, চীনের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪.৭৩ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়। এর মধ্যে যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্য রপ্তানি ২০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯.৩৬ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা মোট রপ্তানির ৬৩.৫ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৩.৫ শতাংশ বেশি। একই সময়ে, উচ্চ প্রযুক্তির পণ্য এবং দেশী ব্র্যান্ডের পণ্যের রপ্তানি যথাক্রমে ৩৯ শতাংশ ও ২৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আমদানি খাতেও প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। বছরের প্রথম ৬ মাসে চীন ১০.৭৪ ট্রিলিয়ন ইউয়ানের পণ্য আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.১ শতাংশ বেশি। ওয়াং চুন জানান, দেশের বাণিজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর হিস্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বছরের প্রথম ছয় মাসে ব্যক্তি-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি ১৪.৫৩ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি এবং বৈদেশিক বাণিজ্যের প্রায় ৬০ শতাংশ। একই সময়ে, বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি ১৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি বেড়েছে ১৬.৮ শতাংশ। তিনি জানান, বছরের প্রথম ৬ মাসে চীনের পূর্বাঞ্চলের আমদানি-রপ্তানি ২০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি এবং দেশের মোট বৈদেশিক বাণিজ্যের ৭৮.৮ শতাংশ। এদিকে, একই সময়ে দেশের পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল, ও পূর্ব-উত্তরাঞ্চলের আমদানি-রপ্তানি যথাক্রমে ২০.৩ শতাংশ, ২০ শতাংশ ও ৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওয়াং চুন আরও জানান, বছরের প্রথম ৬ মাসে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলোর সাথে চীনের আমদানি-রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২.৯৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়, যা চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ৫০.৯ শতাংশ। এদিকে, একই সময়ে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপীয় ইউনিয়নে চীনের আমদানি-রপ্তানি যথাক্রমে ১৬.২ শতাংশ, ১৯.৬ শতাংশ এবং ১০.২ শতাংশ বৃদ্ধি পায়। সূত্র: অনুপমা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য