শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৫ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:১৭তম গ্রীষ্মকালীন দাভোস ফোরাম| |ক্রেডিট : সিএমজি

বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যে শুরু গ্রীষ্মকালীন দাভোস

গত মঙ্গলবার থেকে চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১৭তম গ্রীষ্মকালীন দাভোস ফোরাম। বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম খাতের ১৭০০-রও বেশি বিশিষ্ট প্রতিনিধি তালিয়ানে একত্রিত হয়েছেন। তাঁরা যৌথভাবে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উচ্চ-মানের টেকসই উন্নয়নের নতুন পথ অন্বেষণ করবেন। এবারের ফোরামের মূল প্রতিপাদ্য হল—“বৃহৎ পরিসরে উদ্ভাবন”। তিন দিনব্যাপী এই ফোরামে কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন জ্বালানি, বায়োমেডিসিন এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো বিশ্বের সম্মুখসারি ক্ষেত্রগুলোর ওপর বিশেষ আলোকপাত করা হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন সহযোগিতার এক নতুন রূপরেখা তৈরি করা হবে। ফোরাম চলাকালীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও ফ্ল্যাগশিপ প্রতিবেদন প্রকাশ করা হবে; যার মধ্যে অন্যতম হলো ‘জ্বালানি রূপান্তর সূচক’ এবং ‘শীর্ষ দশ উদীয়মান প্রযুক্তি’। উল্লেখ্য, গ্রীষ্মকালীন দাভোস ফোরাম হলো বিশ্ব অর্থনৈতিক ফোরামের অন্যতম প্রধান একটি বার্ষিক আয়োজন। ২০০৭ সালে এর যাত্রা শুরু হওয়ার পর থেকে চীনের থিয়েনচিন এবং তালিয়ান এই দুটি শহরে পর্যায়ক্রমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে আসছে। এই বছর নবমবারের মতো তালিয়ান শহর এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক ফোরাম আয়োজনের গৌরব অর্জন করল। সূত্র:শুয়েই-তৌহিদ-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য