১৩ জুন, ২০২৬
বিনোদন › স্বদেশ

চিত্র:বরেণ্য সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
দেশের বরেণ্য সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন নতুনধরা গ্রুপ প্রেজেন্টস,গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।গত ৫ মে ২০২৬ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ- ট্রাব আয়োজিত "নতুনধরা গ্রুপ প্রেজেন্টস- গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড-২০২৫" প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন এমপি, উদ্বোধক মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি সাবিনা ইয়াসমিনের হাতে ট্রাব আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড-২০২৫ তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় সড়ক পরিবহন ও রেল পথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি,বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক রফিকুল আলম মজনু এমপি,বরিশাল সিটি করপোরেশন এর প্রশাসক সাবেক এমপি এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন দি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান , বৈশাখী টিভির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলি আফজাল, গ্লোবাল মিডিয়া ফোরাম এর সভাপতি কবি রাজু আলীম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার। ট্রাবের সভাপতি সালাম মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, ট্রাব সহ-সভাপতি সুজন দে, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই।
মন্তব্য:০