শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠প্রেস বিজ্ঞপ্তি


২৬ ডিসেম্বর, ২০২১

কমিউনিটি › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:রিয়াজ উদ্দিন| |ক্রেডিট : ফাইল চিত্র

বরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে জার্নালিস্ট এসোসিয়েশনের শোক

বরেণ্য সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সম্পাদক পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়া প্রবাসি লেখক ও সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন। স্থানীয় সময় আজ ২৬ ডিসেম্বর (রোববার) জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখেছেন- রিয়াজ উদ্দিন আহমেদ তাদের অন্যতম। তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বগুণ পরিষদকে বিকশিত হতে সহায়তা করেছে। অস্ট্রেলিয়া প্রবাসি সাংবাদিকদের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তা’আলা যেন রিয়াজ উদ্দিন আহমেদকে জান্নাতবাসি করেন। দি ফিন্যান্সিয়াল হেরাল্ড’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ (৭৭) সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে গত ১৬ ডিসেম্বর রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল দুপুর দেড়টায় মৃত্যুবরণ করেন তিনি। দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ। এর আগে দি ডেইলি স্টারের উপ-সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। রিয়াজ উদ্দিন আহমেদ সাংবাদিকতায় ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।





মন্তব্য