৭ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক › অপরাধ

চিত্র:বিজিবি কর্তৃক ভারতীয় শাড়ী উদ্ধার| |ক্রেডিট : বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীবাজার এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ৬৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করতে সক্ষম হয়েছে। আজ দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী মুকুন্দপুর এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পিকআপসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে ধাওয়া করে লক্ষীবাজার এলাকা হতে একটি পিকআপসহ উন্নতমানের ১,১৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য এক কোটি ঊনসত্তর লক্ষ বত্রিশ হাজার টাকা। জব্দকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জব্বার “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বর্তমান বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার অধীনস্থ সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এলক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

image : বিজিবি কর্তৃক ভারতীয় শাড়ী উদ্ধার | credit : বিজিবি
মন্তব্য:০