১৯ জুন, ২০২২
প্রবাস › মফস্বল

চিত্র:প্রতিকী ছবি| |ক্রেডিট : নিজস্ব
১২২ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে সিলেট ও সুনামগঞ্জে। হাজার হাজার মানুষ পানিবন্দী ও গৃহহীন। পানিবন্দী সিলেট ও সুনামগঞ্জবাসিদের অর্থ সহায়তা দিয়ে সাহায্যের উদ্যোগ গ্রহন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন। অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ জানান, সিলেট ও সুনামগঞ্জবাসীর মৌলিক চাহিদা পূরণে আমরা আমাদের সদস্যদের সহযোগিতায় একটি তহবিল গঠন করে প্রাপ্ত অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যেই আমরা কিছু অনুদান পাঠিয়েছি। সংগঠনের কার্যকরী পরিষদের এক জরুরী টেলিকনফারেন্সের মাধ্যমে এই সহযোগিতার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার প্রবাসি বাংলাদেশিদের ৫০ বছরের ইতিহাসে সর্বপ্রথম গঠিত লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন’ মানবিক সহযোগিতায় অনবদ্য ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি তারা সারা বিশ্বে থাকা প্রবাসীদেরকেও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
মন্তব্য:০