শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২১ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।| |ক্রেডিট : কোলাজ ইত্তেফাক

বঙ্গভবনে মির্জা ফখরুলের অভিষেক : ১,৫০০ অতিথির আমন্ত্রণ

দীর্ঘ প্রস্তুতির পর আজ বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠেয় এই শপথকে ঘিরে রাষ্ট্রপতির কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ প্রস্তুত। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে মির্জা ফখরুলকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়। যদিও শপথের মূল আনুষ্ঠানিকতা শেষ হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট, এর পেছনে প্রটোকল, নিরাপত্তা, অতিথি ব্যবস্থাপনা ও আনুষঙ্গিক কার্যক্রম মিলিয়ে ব্যাপক প্রস্তুতি নিতে হয়। এবার অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে প্রায় ১ হাজার ৫০০ আমন্ত্রণ কার্ড ছাপানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দরবার হলে স্বাভাবিকভাবে প্রায় ৭০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত অতিথিদের কথা বিবেচনায় নিয়ে এবার সেখানে প্রায় ৮৫০ জনের বসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের জন্য বঙ্গভবনের বারান্দা ও মাঠে প্যান্ডেল করে এলইডি স্ক্রিন বসানোর ব্যবস্থা করা হয়েছে। আমন্ত্রণ ও আসন ব্যবস্থাপনাকে শপথ আয়োজনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, মন্ত্রী, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, বিদেশি অতিথি এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাদের প্রটোকল অনুযায়ী আমন্ত্রণ ও আসন নিশ্চিত করতে হয়। এ ছাড়া রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের আগ্রহী ব্যক্তিদের মধ্য থেকে অতিথি নির্বাচন নিয়েও নানা ধরনের চাপ থাকে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক এক কর্মকর্তা। নির্ধারিত আসনে অতিথিদের বসানোও অনেক সময় কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি। শপথ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে একটি উপকমিটি কাজ করেছে। আমন্ত্রিতদের তালিকা প্রস্তুত থেকে শুরু করে আমন্ত্রণপত্র ছাপানো, বিতরণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমন্ত্রণ পেয়েছেন কি না তা যাচাই—সব কাজই এই প্রস্তুতির অংশ ছিল। এদিকে গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হন। ৩৪৯ জন ভোটারের মধ্যে ৯ জন অনুপস্থিত ছিলেন। বাকি ভোটের মধ্যে মির্জা ফখরুল ২৫৫টি এবং প্রতিদ্বন্দ্বী অলি আহমদ ৮৮টি ভোট পান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটের ফল ঘোষণা করার পর রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। আজকের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





মন্তব্য