২৬ জুন, ২০২৬
খেলা › আন্তর্জাতিক:

চিত্র:বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইকুয়েডরে উৎসব| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
বিশ্বকাপে শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আনন্দে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করেছে ইকুয়েডর সরকার। দেশটির সরকার বলেছে, এই জয় শুধু একটি ক্রীড়া সাফল্য নয়, বরং পুরো জাতির জন্য গর্ব ও ঐক্যের প্রতীক। বৃহস্পতিবার ‘ই’ গ্রুপের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে ইকুয়েডর। জয়ের পর প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়, দেশের মানুষের সঙ্গে এই ঐতিহাসিক মুহূর্ত উদ্যাপনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় খাতেই শুক্রবার ছুটি পালন করা হবে। ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে উপস্থিত থেকে দলের এই স্মরণীয় জয় প্রত্যক্ষ করেন। এদিকে শেষ ষোলোতে ইকুয়েডরের প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি। গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে তাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বী। সূত্র: রয়টার্স।
মন্তব্য:০