শিরোনাম
সিএমজি-ফুচিয়ান যৌথ প্ল্যাটফর্মে বৈশ্বিক প্রচারের নতুন গতি *** বিশ্ব অর্থনৈতিক সংস্থাগুলোর সঙ্গে গ্লোবাল শাসন সংলাপে চীনা প্রধানমন্ত্রীর আহ্বান *** মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত ***




↠ডেস্ক রিপোর্ট


১৪ অক্টোবর, ২০২১

অস্ট্রেলিয়া › ক্রিকেট

মন্তব্য:০

News Picture

চিত্র:bd| |ক্রেডিট : File photo

বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়ার ভালো সুযোগ দেখছেন লি

সিডনি, ১৪ অক্টোবর ২০২১ (বাসস) : অস্ট্রেলিয়ার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ দেখছেন দেশটির সাবেক স্পিড স্টার ব্রেট লি। তার মতে এবারের অস্ট্রেলিয়া দলটি দেশের ইতিহাসে অন্যতম সেরা। তাদের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে। পাশাপাশি ভারত ও ইংল্যান্ডও বিশ্বকাপ জিততে পারে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের মেলে ধরতে পারেনি অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কাছে সর্বশেষ দুই সিরিজেই হেরেছে অসিরা। দু’টি পাঁচ ম্যাচের সিরিজেই ৪-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। এছাড়াও এ বছর নিউজিল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে অসিরা। সাম্প্রতিক পারফরমেন্স খারাপ হলেও, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভালো করবে বলে মনে করেন লি। তিনি বলেন, ‘আমি মনে করি এটি সম্ভবত অস্ট্রেলিয়ার সেরা স্কোয়াডগুলোর মধ্যে একটি।’ দলের সেরা তারকাদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে অংশ নিয়েছিলো অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে অসিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শের উপস্থিতি বিশ্বকাপে ভালো করতে সহায়তা করবে বলে মনে করেন লি। তিনি বলেন, ‘দলের সেরা তারকারা থাকলে এমনটিতেই দৃশ্যপট পাল্টে যায়। বিশ্বকাপে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে অসিরা। তাই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার দারুন সুযোগ আছে।’ ভক্তদের মতে, বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ড ফেভারিট। তবে লি চান, তার দেশ অস্ট্রেলিয়াই শিরোপা জয় করুক। তিনি বলেন, ‘ভারত অবশ্যই সেরা ক্রিকেটটাই খেলবে এবং তারা বিশ্বকাপ জিততে পারে। আমি একজন দেশপ্রেমিক, তাই আমি চাই অস্ট্রেলিয়া জিতুক এবং আমি মনে করি তারা জিততে পারে। কিন্তু ভারত অবশ্যই ফাইনালে উঠবে। সেই সঙ্গে আমি মনে করি অস্ট্রেলিয়ারও সেরা সুযোগ আছে।’ লি আরও বলেন, ‘অভিজ্ঞতার কারণে ইংল্যান্ড দল বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আমার কাছে ভারত বেশি ফেভারিট।’ ওয়ানডেতে পাঁচবার জিতলেও টি-টোয়েন্টিতে এখনো বিশ^কাপ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১০ সালে ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে রানার্স-আপ হয় অজিরা।





মন্তব্য