শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৩ জুন, ২০২৬

জীবনধারা › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:সাংস্কৃতিক পরিবেশনায় মুখর বিশ্ব সঙ্গীত দিবসের সমাপনী অনুষ্ঠান| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন: দুই দিনের আয়োজনের সমাপ্তি সুর ও নৃত্যের আবহে

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিন ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায় ভরপুর। রবিবার অনুষ্ঠিত সমাপনী আয়োজনে বিভিন্ন সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের সূচনা হয় কিশলয় কচিকাঁচার মেলার শিল্পীদের দলীয় নৃত্যের মাধ্যমে। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী আকরামুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ও পরিষদের সভাপতি মাহমুদ সেলিম। পরবর্তী সাংস্কৃতিক পর্বে বাঁশুরিয়া লোকসংগীত গবেষণা ও চর্চা কেন্দ্র, সুর নন্দন, মহীরুহ, সপ্তরেখা শিল্পীগোষ্ঠী এবং লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দলীয় সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি দেশের প্রখ্যাত শিল্পীদের একক পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের মতে, বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে এই আয়োজন সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক ঐক্য ও সৃজনশীল চর্চাকে আরও বেগবান করতে ভূমিকা রাখবে। সূত্র: বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ





মন্তব্য