শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:বিশ্ব এআই সংস্থা প্রতিষ্ঠায় ২৯ দেশের চুক্তি| |ক্রেডিট : সিএমজি

বিশ্ব এআই সংস্থা প্রতিষ্ঠায় ২৯ দেশের চুক্তি

১৭ই জুলাই, (বৃহস্পতিবার) বিশ্ব এআই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শাংহাইয়ে আয়োজিত হয়। ২৯টি দেশের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করেন। পরবর্তী পর্যায়ে, চীন ও সকল প্রতিষ্ঠাতাসদস্যদেশ সংস্থাটি গড়ে তোলার কাজ ত্বরান্বিত করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন, আজ (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। লিন চিয়েন আরও বলেন, বিশ্ব এআই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ হচ্ছে, মানবজাতির অভিন্ন কণ্যাণের সমাজ গড়ে তোলা এবং বৈশ্বিক শাসন উদ্যোগের বাস্তবায়নের পথে আরেকটি পদক্ষেপ। সকল দেশের সাথে, জাতিসংঘ সনদের উদ্দেশ্যসমূহ অনুসরণ করে, যৌথ অবদান ও অংশীদারিত্বমূলক সুবিধার নীতি মেনে এবং জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখে, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন-কৌশল, পরিচালন বিধি এবং প্রযুক্তিগত মানসমূহের সমন্বয় ও সামঞ্জস্য জোরদার করব; কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক শাসনের পক্ষে প্রচারণা জোরদার করব; এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণকর, নিরাপদ ও ন্যায্য পথে সুস্থ ও সুশৃঙ্খলভাবে বিকাশ নিশ্চিত করব। সূত্র:অনুপমা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য