শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:মুখপাত্র হ্য ইয়া তুং| |ক্রেডিট : সিএমজি:

বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে চীন-মার্কিন উদ্যোগ

চীন ও যুক্তরাষ্ট্রের উচিত দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনা ব্যবস্থার কার্যকর ভূমিকা আরও ভালোভাবে পালন করা এবং পারস্পরিক সংলাপ ও যোগাযোগ জোরদার করা। গত বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তুং এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিষয়ক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। তিনি বলেন, গত বছর থেকে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্যের কৌশলগত নির্দেশনায় চীন ও যুক্তরাষ্ট্র ছয় দফা অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনার পর বেশ কিছু ধারাবাহিক ফলাফল অর্জন করেছে। এটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিশ্ব অর্থনীতিতে আরও স্থিতিস্থাপকতা ও নিশ্চয়তা যোগ করেছে। মুখপাত্র আরও বলেন, বাস্তবতা পুরোপুরিভাবে প্রমাণ করেছে যে, পারস্পরিক সম্মান, সমতা, আলোচনা ও সংলাপই হলো মতভেদ দূর করা এবং সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায়। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত দুই দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য এবং পূর্ববর্তী আলোচনার সুফলগুলো ভালোভাবে বাস্তবায়ন করা। পাশাপাশি চীন-মার্কিন অর্থনৈতিক আলোচনা ব্যবস্থার ভূমিকা পালন, যোগাযোগ জোরদার, মতভেদ সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু, স্থিতিশীল এবং টেকসই উন্নয়ন জোরদার করা উচিত। সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য