১৫ নভেম্বর, ২০২২
কমিউনিটি › রাজনীতি

চিত্র:অনুষ্ঠানের চিত্র| |ক্রেডিট : নিজস্ব
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অস্টেলিয়া বি এন পি র আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ গত ১৩/১১/২০২২ সিডনির ল্যাকেম্বার ধানসিঁড়ি রেস্টুরেন্টের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোফি কটিস্ - এম পি , ক্যান্টাবরি - নিউ সাউড ওয়েস। সভাপত্বিত করেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নিগার চৌধুরী৷ প্রধান বক্তা ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি হাবীব মোহাম্মদ জকি৷ বিশেষ অতিথি ছিলেন সিডনি বিএনপির সভাপতি আরমান ভূঁইয়া৷ অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমেন মোল্লা৷ আরো উপস্হিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি ডক্টর আবদুল ওহাব । এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ নিগার চৌধুরী তার বক্তব্যে বলেন,"শহীদ প্রেসিডন্ট জিয়া ছিলেন স্বাধীনতা ঘোষক তিনি এই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অনিশ্চিত বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে অনেক দূর নিয়ে এসেছিলেন । সেই অল্প সময়ে তিনি জনগনের মনে যে স্হান করে নিয়েছেন আজও বাংলার জনগন তা ভোলেনি । তাই এ দল এত জনপ্রিয় । তিনি অস্টেলিয়ার এম পি সোফি কটিসকে দেশের বতর্মান সরকারের দুর্নীতি,ভোট চুরি, গুম, খুন,জুলুম নিয়ে অবহিত করেন । হাবীব জকি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন। সিডনি বি এন পি র সভাপতি :- আরমান ভূঁইয়া বলেন,"বিএনপি এখন আরো শক্তিশালী৷ এ আন্দোলন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের । বিএনপি জনগনের দল তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ২০০ টি উপর আসন পাবে।" উক্ত আলোচনা সভায় বিএনপি'র বেশ কয়েকজন নেতা-কর্মী বক্তব্য রাখেন৷

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব
মন্তব্য:০